Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২১

ফরিদপুরে পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলার কানাইপুর আখ সেন্টারসংলগ্ন একটি পুকুর সেচে তল্লাশি চালিয়ে বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ছয়টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। পুলিশ বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলার সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের পাশে ঢাকা-খুলনা মহাসড়কসংলগ্ন পুকুরে বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার হয়।

ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, নাশকতার উদ্দেশে সংরক্ষণ করে পুকুরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে রাখা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। প্রথমে সেচযন্ত্র দিয়ে পুকুরের পানি সরানো হয়। পুকুরে অধিক পানি থাকায় পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় জাল টেনে পুকুর থেকে চারটি প্যাকেট ও বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- চারটি বিদেশি পিস্তল, দু’টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১৬টি পিস্তলের গুলি, দু’টি কার্তুজ, ১০০ টি বিভিন্ন আকারের ধারালো অস্ত্র, আটটি চাইনিজ কুড়াল ও শরকির ধারালো অংশ রয়েছে।

মেজর সোহেল জানান, থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের সঙ্গে এই অস্ত্রগুলোর মিল নেই। নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর