Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল মা-মেয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮

অগ্নিদগ্ধ মরদেহ।

নাটোর: গুরুদাসপুর উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মা আতিয়া (২৩) ও তার শিশু কন্যা রওজা (১) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত আতিয়ার শ্বাশুড়ি বেগম মনেকাকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় মোন্তার আলীর বাড়িতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই মোন্তার আলীর ছেলের বউ আতিয়া ও নাতনী রওজা ঘটনাস্থলে মারা যায়। মোন্তার আলীর স্ত্রী মর্জিনা বেগম মনেকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ঘটনায় মোন্তার আলীর দুইটি ও তার ছেলে মিন্টুর দুইটি ঘর, আসবাবপত্র এবং পাশের একটি মুদিদোকান পুড়ে গেছে। এছাড়া এ অগ্নিকাণ্ডে ১২ টি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। আগুনে ক্ষয়ক্ষতির ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে।

এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের হাতে নগদ চল্লিশ হাজার টাকা এবং কিছু শুকনা খাবার তুলে দেন। পরবর্তীতে আরও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান জানান, এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর