Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি দ্বিগুণ ভোটে বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি দ্বিগুণ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট। এই আসনের ৯৮টি কেন্দ্রের প্রাপ্ত ভোট শেষে এই তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে জোনায়েদ সাকীর জয়ের খবরে তার সমর্থক ও নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে তাদের। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররাও।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর