Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাফ নদীতে ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৯

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ থানার নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় বোটে থাকা দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর