Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রমজানে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫

সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রির উদ্বোধন।

টাঙ্গাইল: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রাণিসম্পদ দফতর আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষ সহজে যাতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারে এবং বাজার যাতে নিয়ন্ত্রণ থাকে সেজন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে
দেশের সব জেলাতেই এই উদ্যোগটি নেওয়া হবে। যাতে করে মানুষ তার খাদ্যের তালিকায় যে প্রোটিনের প্রয়োজন সেই প্রোটিনের অভাব পূরণ করতে পারে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে আমাদের ৩১ দফার যে প্রতিশ্রুতি ছিল সে অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও খাদ্য নিরাপত্তা দেওয়া এ বিষয়গুলি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা নিয়েছি। বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য সকলেরই সহযোগিতার প্রয়োজন। এ ছাড়াও তৃণমূল পর্যায়ে অসহায় হতদরিদ্র যে মানুষগুলো রয়েছে তাদের জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিবে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজননের পরিচালক শাহজামান খান তুহিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ।

সারাবাংরা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর