Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশালে ‎দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৪

‎দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

‎বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত কবির হোসেন ইসলাম পরিবহনের বাসের চালক।

‎ঘটনার পর মহাসড়ক ও বাবুগঞ্জ থানা পুলিশ এবং বাবুগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে প্রায় আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

‎গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানান, পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের অন্য একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী আহত হন।

‎আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর ইসলাম পরিবহনের বাস চালককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর