Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধ হচ্ছে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

সিলেট: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ হয়নি। হজযাত্রী পরিবহনের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অন্যান্য রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। হজযাত্রী পরিবহন শেষে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। যে আশা ও বিশ্বাস নিয়ে জনগণ আমাদের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আগামী পাঁচ বছরের প্রতিটি দিন সে প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সরকার প্রবাসী যাত্রীদের জন্য হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি জানান, বিমানবন্দরের বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আগামী ১লা মার্চ  একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে বিমানবন্দর পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করবেন এবং তা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু সিলেট নয়, দেশের সব বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেলের সভাপতিত্বে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর