Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুতুবদিয়া সমুদ্রতীরে ভেসে এলো মৃত তিমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ২২:২৪

কুতুবদিয়া সমুদ্রতীরে ভেসে এলো মৃত তিমি। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ার কাটা এলাকায় সমুদ্রতীরে একটি বিশাল আকারের মৃত তিমি ভেসে এসেছে।

রোববার (১ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে জোয়ারের পানিতে ভেসে আসা তিমিটি সৈকতে ভাসতে দেখে স্থানীয় লোকজন।

তাদের ভাষ্য, তিমিটির দেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে গভীর সমুদ্রে প্রাণীটির মৃত্যু হয়েছে এবং স্রোতের টানে ভেসে এসে তীরে ঠেকেছে। খবর পেয়ে উৎসুক মানুষ সমুদ্রতীরে ভিড় করছেন।

স্থানীয় পরিবেশকর্মীরা বলছেন, এ ধরনের বড় সামুদ্রিক প্রাণীর মৃত্যু সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য উদ্বেগজনক। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘পরিবেশগত কোনো বিষয় না থাকলে তিমির মৃতদেহটি পুঁতে ফেলার জন্য বনবিভাগকে বলা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর