Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৯:৩১

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ স্বজনেরা।

নেত্রকোনা: নেত্রকোনার দু’টি উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে বৃষ্টির সময় পৃথক দু’টি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন খালিয়াজুরী উপজেলার কৃষক সুধীর দাস (৪৩) ও দুর্গাপুর উপজেলার রাজমিস্ত্রি আকাশ মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বাজন্তি হাওড়ে জমিতে সেচ দিচ্ছিলেন সুধীর দাস। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে জমিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ‘মৃত’ ঘোষণা করেন। তিনি চাকুয়া গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে মারা যান আকাশ মিয়া। সকালে তিনি দরকারি কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে বজ্রপাতসহ বৃষ্টি হলে তাকে একটি ধানক্ষেতের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ‘মৃত’ ঘোষণা করেন। তিনি আলমপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর