Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২১:১৯

ভারতীয় পণ্য উদ্ধার।

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, চকলেট বাজি, পাতার বিড়ি ও জিরা।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে মুন্সিগঞ্জ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ খাসমহল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়।

অন্যদিকে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কাজিপুর বর্ডার পাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব ভারতীয় মাদক ও চোরাচালান পণ্যের মোট আনুমানিক মূল্য ১২ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে তাদের কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর