Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিশু ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১০:১২ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:১৩

পিরোজপুর: শিশু ধর্ষণ মামলায় আদালতের দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মামুন হাওলাদারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-১১, নরসিংদীর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পিরোজপুর জেলার পলাতক আসামি মামুন হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি পিরোজপুর জেলার সিকদার মল্লিক এলাকার বাসিন্দা ছোবহান হাওলাদারের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, মামুন হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

র‍্যাব-৮, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদীর মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর