Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৯:৫৪

সৈকতে ভেসে আসা মৃত ডলফিন।

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে অর্ধগলিত অবস্থায় ডলফিনটি সৈকতে পাওয়া যায়।

লাইফগার্ড জয়নাল আবেদীন ভুট্টু জানান, দুপুরের দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে ডলফিনটির মরদেহ দেখতে পান তারা। দৈর্ঘ্যে ডলফিনটি ছয় ফুটেরও বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ইরাবতি জাতের ডলফিন।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, ‘সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের জালে আটকে বা জাহাজের ইঞ্জিনের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। এটি আনুমানিক তিন থেকে চারদিন আগে মারা গেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর