Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত থেকে এলো চাল, ল্যাব পরীক্ষার পর হবে খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৬:৫৬

ছবি: সংগৃহীত।

খুলনা: ভারত থেকে সিদ্ধ চাল নিয়ে ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ জাহাজ খুলনার মোংলা বন্দরে পৌঁছেছে। ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ার পর চাল খালাস শুরু হবে।

চালের মান পরীক্ষার জন্য রোববার (১৫ মার্চ) সকালে জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল সোবহান সরদার ।

তিনি জানান, জাহাজে করে ভারত থেকে সরকার টু সরকার চুক্তির আওতায় আমদানি হওয়া ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে। খালাস হওয়া চাল নৌযানে করে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন খাদ্য গুদামে সংরক্ষণের জন্য পাঠানো হবে। চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক, খুলনার এসকে মশিয়ার রহমান।

সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল সোবহান সরদার আরও জানান, সরকারি চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও মায়ানমার থেকে মোট ৮ লাখ টন চাল আমদানি করা হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর