Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২৩:২৩

কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা

ফরিদপুর: দেশব্যাপী পরিবেশ সুরক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় শহরের বদরপুর ঢাকা-খুলনা মহাসড়কের (এন ৭) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফরিদপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বেলুন উড়িয়ে এবং ফলজ বৃক্ষ রোপন করে এই কর্মসূচির শুভ সূচনা করেন।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল্লাহ জানান, সড়কের দুই পাশের খালি জায়গা ও ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে সড়ক হবে সবুজে ঘেরা ও দৃষ্টিনন্দন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই এই কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে গাছ লাগানো এবং তা সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে সড়কের পাশে গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করি। এতে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রকৌশলী আসাদুজ্জামান, আনোয়ার হোসেন প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর