Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোলে রাস্তার ওপর থেকে ভারতীয় বিস্ফোরক পাউডার উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১২:৩৪

উদ্ধার হওয়া বিস্ফোরক পাউডার।

বেনাপোল: বেনাপোলের সীমান্তবর্তী এক গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২ টার দিকে বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে বিস্ফোরক এর চালানটি আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বৃহস্পতিবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দল এক কেজি ৪০০ গ্রাম বিস্ফোরক পাউডার ও এক কেজি ৪ গ্রাম পটাশ বিস্ফোরক পাউডার উদ্ধার করা হয়।

উদ্ধারকরা বিস্ফোরকের সিজার মূল্য ৭ লাখ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

বিজ্ঞাপন

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডারগুলো রাতেই বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা করা হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো