Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৩:২২

সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাবনা: পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ) দুপুরে জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অভিনেত্রীর পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেক কাটেন পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চালনায় আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সুচিত্রা সেন জন্মবার্ষিকীতে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দফতর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।

বিজ্ঞাপন

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি পবীর সাহা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, এখন টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা, সাবেরা সুলতানা, ফজলুল হক সুমন প্রমুখ ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর