Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝড়ে মহাসড়কে গাছ পড়ে বন্ধ যান চলাচল, ৩ কিমি যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ০০:৩৮ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১০:৫৪

শাহজাদপুরে ঝড়ে মহাসড়কে গাছ পড়ে বন্ধ যান চলাচল। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: কালবৈশাখী ঝড়ে শাহজাদপুরে মহাসড়কে একটি গাছ ভেঙে পড়ে দেড় ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। এতে মহাসড়কের দুই লেনেই প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে গাছটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার পাড়কোলা এলাকায় এই ঘটনা ঘটে।

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখী ঝড়ে ঢাকা-পাবনা মহাসড়কের পাড়কোলা এলাকায় একটি বট গাছ মহাসড়কে ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সাড়ে ৭টা থেকে গাছটি অপসারণ কাজ শুরু করা হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর গাছটি অপসারণ করা হলে রাত ৯টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

বিজ্ঞাপন

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘কালবৈশাখী ঝড়ে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুরের পাড়কোলা এলাকায় একটি বট গাছ ভেঙে পড়ে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই লেনে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে ভেঙে পড়া গাছটি মহাসড়ক থেকে অপসারণ করেন।’

বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর