Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কসবায় ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

লোকাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১০:১০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১০:৪৮

কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার সভাপতি ছামিউল ইসলাম। উদ্বোধন শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় কসবা উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অংশগ্রহণে মোট ১৬টি স্টল প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রকল্প উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানজিল কবির, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর