Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর মেডিকেলে ৬ ঘণ্টার ব্যবধানে হামে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১২:১৪

ছবি: সংগৃহীত।

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘণ্টার ব্যবধানে হামে আক্রান্ত দুই শিশু মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জনসহ মোট ৩৫ রোগী চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার(৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে সংবাদকর্মীদের এক ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মৃত শিশু দুটি হলো, সাবিহা(৭) ও আয়াতুল্লাহ(৬)। মৃত সাবিহা মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্নাসীচর গ্রামের সেলিম মোল্লার মেয়ে ও মৃত আয়াতুল্লাহ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিম শেখের ছেলে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল হাম উপসর্গ নিয়ে সাবিহা(৭) ভর্তি হয়। বুধবার (৮ এপ্রিল) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এছাড়া রাজবাড়ী জেলার শিশু আয়াতুল্লাহ(৬) বৃহস্পতিবার ভোর ৩টার দিকে মারা যায় সে।

বিজ্ঞাপন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ পারভেজ জানান, হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। আইসোলেশন ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে চলেছে। শিশু আয়াতুল্লাহর অবস্থা খারাপ থাকায় ঢাকায় রেফার্ড করা হয়েছিল। হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় ছয় ঘণ্টার ব্যবধানে দুটি শিশু মারা যায়।

এছাড়াও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪, ফরিদপুর মেডিকেলে ৯ জনসহ মোট ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৮৫ রোগী ভর্তি হয়েছে। জেলায় মোট মৃত ৩ জন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর