Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৩ যুবককে জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৯:২৭

বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক হওয়া দুই যুবক।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে দুইজনকে সাজা ও একজনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার(১০ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

সাজাপ্রাপ্ত দু’জন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)। অর্থদণ্ডপ্রাপ্ত হন পৌর এলাকার সাতগাড়ির নাঈম ইসলাম (২৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহের সময় তিন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে মারামারি শুরু করে। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং চুয়াডাঙ্গা পৌর এলাকা সাতগাড়ির নাঈম ইসলামকে ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী বলেন, ‘সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তিন যুবককে দণ্ড দেওয়া হয়েছে। জেলার প্রতিটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর