Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাজনা আদায়ে কমলনগরে ‘ভূমি হালখাতা’, মিলবে পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৭:৩০ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:৪৪

উপজেলা ভূমি অফিস, কমলনগর, লক্ষ্মীপুর। ফাইল ছবি

লক্ষ্মীপুর: বাংলা নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে এবং বকেয়া ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়ে ব্যতিক্রমী ‘হালখাতা’ উৎসবের আয়োজন করছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ভূমি অফিস। আগামী ৩০ চৈত্র (১৩ এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হবে। এই আয়োজনে ভূমি মালিকদের জন্য থাকছে বিশেষ আপ্যায়ন। এ ছাড়া সর্বোচ্চ ও নিয়মিত খাজনা প্রদানকারীদের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

শনিবার (১১ এপ্রিল) সকালে কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, কমলনগরে বর্তমানে গড়ে মাত্র ১৪ দিনে নামজারি সম্পন্ন হচ্ছে, যা জেলায় শ্রেষ্ঠত্বের স্থান দখল করেছে। এরই মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ খাজনা আদায় সম্পন্ন হয়েছে। এই হালখাতা উৎসবের মাধ্যমে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে সারাদেশে প্রথম হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্থানীয় ভূমি প্রশাসন।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে এবং ভূমি মালিকদের খাজনা পরিশোধে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো বৈশাখ মাসজুড়ে উপজেলার পাঁচটি ভূমি অফিসে করদাতাদের মিষ্টি, মোয়া ও মুড়ি দিয়ে আপ্যায়ন করা হবে। এ ছাড়া এতে সর্বোচ্চ ও নিয়মিত খাজনা প্রদানকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

সারাবাংলা/এসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর