Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় কুরআন অবমাননার অভিযোগে পীরকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৯:১১ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:৪৩

পীরের আস্তানায় হামলার সময়কার চিত্র।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে কুরআন অবমাননার অভিযোগে শামীম জাহাঙ্গীর নামে এক ‘পীর’-কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের বিরুদ্ধে পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় লোকজন তার আস্তানায় হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। একপর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এর আগে, ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছিল। সে সময় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তীতে তিনি মুক্তি পান।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘পবিত্র কুরআন নিয়ে কটাক্ষ করার অভিযোগ ছিল পীরের বিরুদ্ধে। এতেই ক্ষিপ্ত হয়ে জনতা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর