Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় বিবেচনা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ০০:৫১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০০:৫২

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড়: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় বিবেচনা করা হবে না, যারা যোগ্য তারাই এ সুবিধা পাবেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আগামী ১৪ এপ্রিল পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় ২ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। এ কার্যক্রমের উদ্বোধন ভার্চুয়ালি করবেন তারেক রহমান।

প্রতিমন্ত্রী বলেন, কারা এই কার্ড পাবেন তা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্ধারণ করছে। ‘আমি নিজেও জানি না কারা এই কার্ড পাবেন,’—যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দেশের প্রায় ৪ কোটি পরিবারের গৃহিণীদের পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে এ কর্মসূচি শুরু হয়েছে এবং আগামী ২ থেকে আড়াই মাসের মধ্যে সারাদেশে প্রায় ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে সচেতন ভূমিকা রাখতে হবে।

এছাড়া সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ত্রাণ বিতরণেও কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না, প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছেই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ, শুকনো খাবার, ঢেউটিন ও চাল সহায়তা দেন।

বিজ্ঞাপন

হারানো সোনালী দিনগুলি...
১৭ আগস্ট ২০২৬ ১৫:১২

আরো

সম্পর্কিত খবর