Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা, ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৮

তেল পাম্পে অভিযানের সময়কার চিত্র।

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এ সময় তিনি বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও, একই আইনের আওতায় জীবননগর এলাকার সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেঁতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলী ও হরিহর নগরের মোশারফ হোসেনকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা এবং সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, ‘নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেল পাম্পে সিফাত ফুয়েল কার্ড ব্যতীত লাইন ভেঙে জ্বালানি তেল সংগ্রহের জন্য চাপ সৃষ্টি করছিল। তাকে আইন প্রয়োগের বিষয়ে সতর্ক করে ফুয়েল কার্ডসহ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা ও জনমনে ভীতি সৃষ্টি করায় রাষ্ট্র দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া, কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে।‘

আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর