Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:২৩

উদ্ধার হওয়া ইয়াবা ও আটক দুই ব্যক্তি।

কক্সবাজার: টেকনাফে পৃথক দু’টি অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা, মিয়ানমারের ১১ হাজার কিয়াত মুদ্রা ও মাদক পরিবহণে ব্যবহৃত সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহ্ পরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৩টার দিকে নয়াপাড়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনীর একটি আভিযানিক দল। এ সময় নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামের দুই মাদক কারবারিকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বাক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইলফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, একই দিনে শাহ্ পরীর দ্বীপ এলাকায় নোঙর করা একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় অভিযান চালিয়ে বিভিন্ন গোপন কুঠুরি থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইলফোন ও মিয়ানমারের ১১ হাজার কিয়াত জব্দ করা হয়েছে।

জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামত এবং আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর