Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ৩ হাজার লিটার ডিজেলসহ দোকানদার আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২৩:৫১

নোয়াখালী: জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় ৩০০০ লিটার অবৈধ ডিজেলসহ এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মুদি দোকানদারের নাম মো.আলাউদ্দিন (৪৬)। তিনি উপজেলার চানন্দী ইউনিয়নের আজিমনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলেরচর আজিমের ঘাট এলাকার মুদি দোকানদার আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন। এতে চলমান তেল সংকটে স্থানীয় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। জেলা এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানারহাট পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, জব্দকৃত ডিজেল থানারহাট পুলিশ ফাঁড়িতে জমা রাখা হয়েছে। এ ঘটনায় আটক মুদি দোকানদারের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর