Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় পরিত্যক্ত জমিতে ইসলামিক ইউনিভার্সিটি স্থাপনের প্রস্তাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৩:০৭

গাইবান্ধা: গাইবান্ধা শহরের প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের মালিকবিহীন পরিত্যক্ত জমি উদ্ধার করে সেখানে ইসলামিক ইউনিভার্সিটিসহ (জামিয়া) বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান স্থাপনে জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমে ধর্ম ও ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে গাইবান্ধা ইমাম-ওলামা পরিষদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো ঐ স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের ইসলামিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এখানে হাদীস, ফিকহ, তাফসীরসহ ইসলামের বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, বৃহৎ ঈদগাহ মাঠ, তাবলিগী মারকাজসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

ইমাম-ওলামা পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান কাশেমী জানান, ‘স্থানীয় কয়েকশ মুসল্লির স্বাক্ষরে গণপিটিশন দাখিল করা হয়েছে। জেলা প্রশাসক বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করে সরেজমিন তদন্তের আশ্বাস দিয়েছেন।’

উল্লেখ্য, সদর উপজেলার গোবিন্দপুর মৌজার হলদিয়ার বিল এলাকায় প্রায় ৬০ বিঘা মালিকবিহীন জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যে ২০ বিঘা জমি উদ্ধার করে উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। জমিটি নিয়ে ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে তদন্ত হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর