Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৫

১০ মামলার আসামির কাছ থেকে উদ্ধার করা ইয়াবা।

রাজবাড়ী: রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে হত্যাসহ ১০ মামলার আসামি হালিম সরদারকে (৪০) ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. মফিজুল ইসলাম। গ্রেফতারকৃত হালিম সরদার সদর উপজেলার সোনাকান্দর এলাকার মৃত জলিল সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ এপ্রিল রাজবাড়ী সদর থানার সোনাকান্দর লোকসেডগামী রাস্তার হারুন সিকদারের বন্ধ মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে হালিম সরদারের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এসআই শিমুল শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেন।

এ ছাড়া, হালিম সরদারের বিরুদ্ধে হত্যা, মারামারি ও মাদকসহ ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর