Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া সীমান্তে মোট ২৪ লাখ টাকার মাদক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৯:৪২

কুষ্টিয়া সীমান্ত থেকে উদ্ধার হওয়া মাদক ও নেশাজাতীয় সামগ্রী।

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে মোট ২৪ লাখ টাকার মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

তিনি জানান, ১৬ এপ্রিল দুপুরে উদয়নগর বিওপির আওতাধীন আতারপাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, ১৭ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে জামালপুর বিওপির শকুন্তলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ দশমিক ৬০০ কেজি গাঁজা ও ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া, সকাল ৬টা ৪০ মিনিটে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল মদ, ১ হাজার ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও তিনি জানান।

বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রীর আনুমানিক মূল্য ২৪ লাখ ১০ হাজার ২০০ টাকা।

বিজিবি আরও জানায়, কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর