Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাম উপসর্গে রামেকে ভর্তি আরও ১৪ জন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২০:১২

রাজশাহী: মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৪ জন ভর্তি হয়েছে। একই সময়ে নতুন করে কোনো মৃত্যু হয়নি।

শুক্রবার (১৭ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর আরও জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ২৪ জনকে ডিসচার্জ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৫ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬২৭ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর