Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় খেলাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ, গ্রেফতার ২১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ০০:১২

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ) বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে এলাকায় শিশু-কিশোররা একটি ফুটবল ম্যাচের আয়োজন করে। এ সময় একজনকে খেলায় অন্তর্ভুক্ত না করায় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় আকার ধারণ করে এবং এতে জড়িয়ে পড়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঘটনার পরদিন শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় উভয় পক্ষ।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।