Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১২:১৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৫৪

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.মহিনউদ্দিন। এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো.শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে খবর পায়— চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মহিনউদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর