Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে এলো কয়লা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৩:০৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৪:৪২

কয়লা নিয়ে আসা জাহাজ।

বাগেরহাট: মোংলা বন্দরে ইন্দোনেশিয়া থেকে ২৯ হাজার ৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে একটি জাহাজ পৌঁছেছে। এই কয়লা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যবহার করা হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মার্শাল পতাকাবাহী জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল বন্দরের আলফা-১২ জেটিতে নোঙর করে। বিকেল থেকে কয়লা খালাস শুরু হয়েছে। জাহাজ থেকে লাইটারেজ জাহাজে করে কয়লা ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়। দুইটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১০ হাজার মেট্রিক টন কয়লা লাগে, যা থেকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বিজ্ঞাপন

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, ‘আমাদের পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুত রয়েছে; তাই বিদ্যুৎ উৎপাদনে আমাদের কোনো সমস্যা নেই। দুইটি ইউনিট থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের। বিদ্যুৎ বিভাগের যে পরিমাণ চাহিদা, এখান থেকে সেই অনুপাতে বিদ্যুৎ বিতরণ করা হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর