Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২০:৫৯

সাতক্ষীরা: জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা দেওয়া হবে।

রোববার (১৯ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। জেলায় মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, যেসব শিশু আগে এমআর বা হামের টিকা নিয়েছে কিংবা হাম বা রুবেলায় আক্রান্ত হয়েছে, তাদেরও নির্ধারিত বয়সসীমার মধ্যে এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে। তবে টিকা নেওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী ডোজের পর কমপক্ষে ২৮ দিন অতিবাহিত হতে হবে।

প্রেস ব্রিফিংয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা. রাশেদ উদ্দিন মৃধা।

এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট শেখ আব্দুল বাকীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর