Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৬:২৬

সংবাদ সম্মেলনে কথা বলছে পুলিশ; পাশেই রাখা উদ্ধার করা অস্ত্র।

পাবনা: পাবনা শহরের আরিফপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য দেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

তিনি বলেন, জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের গোপন সংবাদের মাধ্যমে ভোর রাতে পাবনার পৌর এলাকার আরিফপুর পূর্বপাড়ায় এই অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ একজনকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত অলি হোসেন(৩২) আরিফপুর পূর্বপাড়া এলাকার রব্বেল হোসেন ছেলে।

পুলিশ জানায়, অলি একজন ওয়ার্কশপ মিস্ত্রি। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারি করতেন এবং নিজেই তৈরি করে সন্ত্রাসী কাজে ব্যবহার করতেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর