Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৯:১৮

গ্রেফতার হওয়া দুই যুবক।

ফরিদপুর: ফরিদপুরে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (১৯ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার মৌলভীধানাইর গ্রামের মিন্টু ভুইয়ার ছেলে বি. এম. সাগর হোসেন (৩০) এবং ফরিদপুরের মধুখালী উপজেলার উত্তর আড়পাড়া গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে সজীব মোল্লা (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় ঢাকা থেকে নড়াইলগামী হামদান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বি. এম. সাগর হোসেনকে ছয় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ফরিদপুরগামী ‘হ্যাপীপপি’ (সাদ) পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ সজীব মোল্লাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শিরিন আক্তার জানান, সাগর খাগড়াছড়ি থেকে গাঁজা নিয়ে নড়াইল যাচ্ছিলেন এবং সজীব কুমিল্লা থেকে গাঁজা নিয়ে ফরিদপুরের মধুখালী যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে মোট ১১ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। দু’জনেই মাদক ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক কিনে সরবরাহ করে থাকে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। সাগরের নামে ইতিপূর্বে দু’টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দুই পরিদর্শক শফিক উর রহমান মিয়া ও বেলায়েত হোসেন গত রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজাসহ গ্রেফতার হওয়া দুইজনকে আসামি করে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।’

তিনি বলেন, ‘আজ সোমবার দুপুরে গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর