Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২১:৫৯

গ্রেফতার হওয়া পলাতক আসামি।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আসামির নাম মো. জাকির হোসেন (৩৫)। তিনি একটি মাদক মামলায় আদালতের রায়ে সাত বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিবি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ছোট হাবিব পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো