Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৪৫৬ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৫:১৭

ঠাকুরগাঁও: সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে প্রথম দিনেই জেলায় মোট ৪৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত বাংলা বিষয়ের পরীক্ষায় এসব শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অনুপস্থিতদের মধ্যে সাধারণ শাখায় ১৩৩ জন, দাখিল (মাদ্রাসা) শাখায় ২৪০ জন এবং কারিগরি (ভোকেশনাল) শাখায় ৮৩ জন শিক্ষার্থী রয়েছে। তবে কোনো কেন্দ্রেই বহিষ্কারের ঘটনা ঘটেনি।

জানা গেছে, এ বছর ঠাকুরগাঁও জেলায় মোট ৩৯টি কেন্দ্রে ২৩ হাজার ২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে ২৩টি কেন্দ্রে সাধারণ শাখায় ১৭ হাজার ৮৩৩ জন, ৮টি কেন্দ্রে দাখিল শাখায় ৩ হাজার ২২৫ জন এবং ৮টি কেন্দ্রে কারিগরি শাখায় ১ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা।

বিজ্ঞাপন

পরীক্ষা শুরুর আগেই সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষার্থীদের মানসিকভাবে সাহস জোগাতে বিপুলসংখ্যক অভিভাবকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর