Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৫:০২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৬:৫৪

ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া।

পাবনা: সি‌টি ক‌লে‌জের ঘটনার জের ধরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবির ও ছাত্রদলের পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্র শিবির ও ছাত্রদলের অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উভয় সংগঠনের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। চলে ধাওয়া-পালটা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঈশ্বরদীর রেলগেট এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় দুই পক্ষের এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি কলেজ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর