Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৫০০০ পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যানচালক ও সহকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ০০:৪৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০০:৫১

কক্সবাজার: জেলার রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি টহল জোরদার করে। এ সময় টেকনাফের হ্নীলা থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক টাটা কাভার্ড ভ্যান থামানো হয়। গাড়ির চালক মো. রাসেল ফরাজি (৪০) ও সহকারী মেহেদী হাসান টিপুর (২২) আচরণ সন্দেহজনক মনে হলে ভ্যানটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। একপর্যায়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক রাসেল ফরাজি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরপাশা গ্রামের বাসিন্দা এবং মেহেদী হাসান টিপু কুমিল্লার লাকসাম উপজেলার খাড়াখাল গ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ নিশ্চিত করেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর