Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২১:৩৮

গ্রেফতার হওয়া ব্যক্তি।

নীলফামারী: নীলফামারীতে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশের নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া ব্যক্তি মো. আব্দুল মান্নান (৪০) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী (খর্দপাড়া) এলাকার বাসিন্দা।

এর আগে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সৈয়দপুর উপজেলার বাসিন্দা মো. মিলন মিয়া (৪৫) ডলারের প্রলোভনে প্রতারণার শিকার হয়ে ১০ লাখ ৭০ হাজার টাকা হারানোর পর জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু হয়।

বিজ্ঞাপন

তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মো. মতলবুর রহমানের নেতৃত্বে একটি দল নীলফামারী সদর উপজেলার বড়ুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেছেন, তিনি সহযোগীদের সঙ্গে মিলে ভুয়া ডিবি পরিচয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে, মারধর ও অপহরণের হুমকি দিয়ে জোরপূর্বক টাকা আদায় করেন। একইসঙ্গে আসল ডলার দেওয়ার কথা বলে প্রতারণাও করেন বলে জানান।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় ২৩ এপ্রিল একাধিক ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর