Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইক্ষ্যংছড়িতে অটোরিকশা থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৫:৫৫

উদ্ধার হওয়া ইয়াবা।

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন বাসস্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশার চালক জান্নাত উল্লাহ সাঈদকে (২০) আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জান্নাত উল্লাহ সাঈদ নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. হাসানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পুরাতন বাসস্টেশন এলাকায় তল্লাশি জোরদার করা হয়। এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক অবৈধ কিছু বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. একরাম উল্লাহ বলেন, ‘নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর