Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ২০:১৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৩:০৮

বজ্রপাতে নিহত আরাফাত হোসেন।

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় বজ্রপাতে মো. আরাফাত হোসেন (২২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন একই গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার বাড়ির মৃত আফসার উদ্দিনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আরাফাত স্থানীয় খাসেরহাট বাজারের একজন কসমেটিক ব্যবসায়ী। পাশাপাশি পরিবারের জমিতেও কাজ করতেন। বিকেলের দিকে তার মা শায়লা আক্তারসহ বাড়ির পাশে বাদামখেত থেকে বাদাম তুলতে যান। বাদাম তুলে বাড়ি নিয়ে আসার পথে বজ্রপাতের শিকার হন আরাফাত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মায়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

বিজ্ঞাপন

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।