Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ‘সরকার মার্কেটে’ ভয়াবহ আগুন, ৫টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ২৩:৫৯ | আপডেট: ১ মে ২০২৬ ০০:০০

বাগেরহাট: মোংলা বন্দর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার ‘সরকার মার্কেটে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মার্কেটে লাগা এই আগুনে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে ইলেকট্রনিক্স, ঔষুধ এবং চায়ের দোকান রয়েছে। এতে প্রায় ৮/৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানায়, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানগুলোতে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইমরান হোসেন জানান, ২টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। এসময় ৫টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, হঠাৎ এই দুর্ঘটনায় নিজেদের একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে ব্যবসায়ীরা এখন দিশেহারা।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর