Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৯:০০

কক্সবাজার: জেলার উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ রিয়াজ (৪) এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) দুপুরে ক্যাম্প-০৩ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ক্যাম্প-৩ এর ডি-৪৫ ব্লকের বাসিন্দা মো. রশিদ আলমের ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্প-৩ এর ডি-৪৫ ব্লকে রাস্তায় খেলাধুলা করার সময় বিপরীত দিক থেকে আসা খড় বহনকারী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় রিয়াজ। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার পরপরই ১৪ এপিবিএন মধুরছড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সংশ্লিষ্ট ট্রাক ও চালককে হেফাজতে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর