Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১২:০৫

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় একটি বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে। অভিযানটি পরিচালিত হয় ‘মাওলানা মঞ্জিল’ নামে পরিচিত একটি ভবনে, যার মালিক মাওলানা মো. নাসির।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদকদ্রব্য সংরক্ষণ ও কেনাবেচার অভিযোগ ছিল। অভিযানের সময় ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষ তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

বিজ্ঞাপন

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ উদ্ধার অভিযান পরিচালিত হয় এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি বলেন, মঠবাড়িয়াকে মাদকমুক্ত করতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক ব্যবসা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সাম্প্রতিক এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর