Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ মে ২০২৬ ১৮:১৬

চুয়াডাঙ্গা: সদর হাসপাতালে হামের উপসর্গে আমির হামজা নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

জানা যায়, গত বুধবার (২৯ এপ্রিল) হাম উপসর্গ নিয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তবে তার নমুনা সংগ্রহ করা যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজমুস সাকিব বলেন, শিশুটিকে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন কারণে তার নমুনা সংগ্রহ করা যায়নি। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি আছেন। হাম বিরূপ আকার ধারণ করেছে। তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর