Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৬:৩৮ | আপডেট: ৩ মে ২০২৬ ১৬:৩৯

কুমিল্লা: কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর (৯ মাস) মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে শিশুটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ।

মারা যাওয়া শিশুটির নাম আরশ। সে সদর দক্ষিণ উপজেলার তাঁরাপুর গ্রামের আবুল কালামের ছেলে।

ডা. মনজুর আহমেদ বলেন, আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর আকার ধারণ করে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে তার মৃত্যু হয়।

এ নিয়ে কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৩ জন কুমিল্লায় মারা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর