Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে নছিমনের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৫:২২

নিহত বৃদ্ধা।

নাটোর: নাটোরের লালপুরের আব্দুলপুরে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় মুক্তার হোসেন নামে অটোভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানে করে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। আব্দুলপুরের করিমপুর রেলগেট থেকে পোকন্দা গ্রামে ইপিজেড শ্রমিক নিতে যাওয়া একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমন গাড়ির ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে পড়ে গিয়ে আহত হন বৃদ্ধ মুক্তার হোসেন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়।

পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় গ্রাম প্রধানের সঙ্গে আলোচনা শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফনের ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর