Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে নতুন বিসিক শিল্পনগরী: ২৫ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৫:৫৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। জেলার নতুন বিসিক শিল্পনগরীকে কেন্দ্র করে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁওয়ের নবনির্মিত বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন শিল্পমন্ত্রী।

এ সময় তিনি জানান, উত্তরের এই জনপদে আলু, চা ও দুগ্ধভিত্তিক শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সমতলের চা এবং বিদেশে রফতানি হওয়া মোজারেলা চিজের সাফল্যকে কাজে লাগিয়ে এখানে বড় আকারের শিল্পপার্ক গড়ে তোলা হচ্ছে।

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য দক্ষ জনশক্তি তৈরি করা। সমতলের চা ও দুগ্ধজাত পণ্যের যে সাফল্য এখানে দেখা যাচ্ছে, তাকে ভিত্তি করেই এই খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল গড়ে উঠবে। কৃষকদের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে রফতানিযোগ্য পণ্য উৎপাদনে সবধরনের সহযোগিতা দেবে সরকার।’

বিজ্ঞাপন

পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিসিক চেয়ারম্যান, জেলা প্রশাসক ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।